Transcript
আমার ওয়াইফের জন্য মাঝে মাঝে খারাপ লাগে। কখনো ও ঢাকার স্ট্রিট ফুড লাইফটাই এনজয় করতে পারে নাই। তাই ভাবলাম আজকে ওকে ঢাকাইয়া চাপ দিয়েই শুরু করি। উপরে মচমচে একটা ক্রাস্ট আর ভেতরের নরম জুসি মাংস। চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা হোল চিকেন চার ভাগে কেটে নিব। বাইরে একটা চাপের দাম 16 ডলার। আর বাসায় ওটা বানালে 16 ডলার দিয়ে আটটা চাপ বানাতে পারবেন। মানে 112 ডলারের সেভিং। মানে সেলফোনের বিলটা হয়ে গেল। এবার মাংসের মোটা অংশগুলো একটু চিরে আর হাড়ের জয়েন্টগুলো ছুরির উল্টো পিঠ দিয়ে আলতো করে থেতলে দিব। এবার ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দিব দেড় চা চামচ করে আদা আর রসুন বাটা। এরপর তিন টেবিল চামচ বেরেস্তা হাত দিয়ে বা কোন একটা মটার পেস্টালের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিবেন। এবার ওয়ান এন্ড হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি দিয়ে দিব। এখানে কাশ্মীরি চিলিটা সুন্দর একটা লালচে রং দিবে। আলাদা করে কোন ফুড কালারিং দেওয়া লাগবে না। সাথে আধা চা চামচ ভাজা জিরে গুঁড়া, আধা চা চামচ ধনেগুড়া, পৌনে এক চামচের মত লবণ, দেড় টেবিল চামচ স্টক দই, এক টেবিল চামচ লেবুর রস আর ওফ4 টি স্পুন বিট লবণ আর আধা চা চামচ কাবাব মসলা বা গরম মসালা। তারপর সামান্য একটু টেস্ট করবেন অলরেডি অলরেডি টেস্ট লাইক চাপ মসলা দেখলেন তো প্রি বেসিক স্পাইসেস জাস্ট আপনার পেঁয়াজের বেরেস্তাটা অনেক ইনহ্যান্স করে এইখানে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে গিয়ে এই মসলাটার লাইক ডেপথ ফ্যাট যেটা আপনার সবকিছু কম্বাইন করবে সেটার জন্য আমি এখানে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিব। বাট মাস্টার্ড অয়েলটা দেওয়ার আগে আমি আমার মাংসগুলা এটার সাথে একটু ভালো করে মাখায় নিব। কারণ তেল দিলে মাংসের সাথে মসলাটা আগে ঠিকমতো লাগবে না। এক টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের মত ম্যারিনেট করে নিব। ম্যারিনেশন হয়ে গেলে দিয়ে দিব তিন টেবিল চামচ বেসন। আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্ট্রাচ। শুধু বেসন দিলে গ্রাসটা একটু ভারী হতে পারে। তাই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে উপরে একটা সুন্দর ক্রিসপি কোটিং তৈরি হবে। আর ভেতরের মাংসটা থাকবে জুসি। যেহেতু চিকেনে হাড় আছে তাই তেল খুব বেশি গরম করবো না। মাঝারি থেকে কম আচে ধীরে ধীরে ভাজবো। তাতে বাইরের ক্রাসটা পুড়ে যাওয়ার আগেই ভিতরের মাংসটা ভালোভাবে রান্না হয়ে যায়। এখানে সবচেয়ে মোটা অংশে ইন্টারনাল টেম্পারেচার 165 ডিগ্রি ফারেনহাইট হলেই তুলে নিব। সাথে একটা সুন্দর রায়তা বানিয়ে নিন। আর গরম গরম লুচি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন। আর চাপের উপরে সামান্য একটু বিট লবণ বা চাট মসালা ছড়িয়ে দিন। ব্যাস একদম জমে যাবে। দেখুন কি জুসি। সেই লেভেলের বাসায় বসে এরকম চিকেন চাপ। একটু রায়তা আর কি লাগে?
মাশাল্লাহ। অনেস্ট কিরকম কমপেনে ছিল এটা অনেক ডিফেন্ট একটু ক্রাঞ্চটাও সুন্দর আসতেছে না তারপরও ওই পরিবেশটা একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা খাবার যে সমস্ত পরিবেশে এনজয় করা হয় মনে করেন রাস্তার উপর চারকোলের গন্ধ ধোয়া উঠতেছে মানুষজন আশেপাশে ওই সময়ের পাশে বসে একটা চাপ খাওয়ার যে মজা সেটা ডিফারেন্ট বাট এটা আপনারা ট্রাই করে বলেন এটা অনেক কাছাকাছি গেছে এন্ড ইউ গাইস লভ ওকে আবার দেখা হবেন